মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণকে সঙ্গে নিয়ে ‘পাতানো নির্বাচন’ প্রতিহত করা হবে: মির্জা ফখরুল

news-image

নীলফামারী প্রতিনিধি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বাংলার মাটিতে আর কোনো ‘পাতানো নির্বাচন’ করতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে ‘পাতানো নির্বাচন’ প্রতিহত করা হবে।

শনিবার তারুণ্যের রোডমার্চ কর্মসূচিতে অংশ নিয়ে রংপুর থেকে দিনাজপুর যাওয়ার পথে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে ‘তারুণ্যের রোডমার্চ’ শুরু হয়েছে। আজ বিকেলে দিনাজপুরে গিয়ে এই রোডমার্চ শেষ হবে।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। তারা গণতন্ত্রকে নির্বাসনে পাঠাতে চায়।

তিনি বলেন, নিত্যপণ্যের দাম কয়েকগুণ বেড়েছে, ঠিকমতো বিদ্যুৎ থাকছে না, উৎপাদন ব্যহত হচ্ছে। কৃষক সেচ ও কৃষিকাজ করতে পারছেন না।

বিএনপি মহাসচিব বলেন, সরকার ব্যাংক খালি করে দিয়েছে। রিজার্ভ থেকে টাকা চুরি করছে। এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়।

সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি আবদুল গফুর সরকারের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদল সভাপতি (ভারপ্রাপ্ত) রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, স্বেচ্ছাসেবক দল কমিটির সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, চলচ্চিত্র অভিনেতা ও জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক শিবা শানু প্রমুখ।

এ সময় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের