মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে সর্বোচ্চ বাড়ি বিক্রি দুবাইয়ে

news-image

অনলাইন ডেস্ক : ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে দুবাইয়ে কোটি ডলারের বেশি বাড়ি বিক্রি হয়েছে। গ্লোবাল কনসালটেন্সি ফার্ম নাইট ফ্রাঙ্ক বলছে, এ সময়ের মধ্যে বিশ্বজুড়ে এটিই ছিল বাড়ি বিক্রির সর্বোচ্চ রেকর্ড। আর এর কারণ ছিল, আমিরাতে বিলাসবহুল আবাসনের চাহিদা বৃদ্ধি। খবর দ্য ন্যাশনাল বিজনেস।

মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র দুবাই। অঞ্চলটিতে বাড়ি বিক্রির পরিমাণ নিউইয়র্ক, লন্ডন, প্যারিস, হংকং, সিডনি ও সিঙ্গাপুরসহ অন্যান্য ১১টি শহরের রেকর্ড পরিমাণ বিক্রিকে ছাড়িয়ে গেছে। এ সময়ের মধ্যে অঞ্চলটি প্রায় ৯৫টি বাড়ি বিক্রি করেছে। প্রতিবেদন অনুসারে, গত বছরের একই সময়ে সে সংখ্যা ছিল ৫৩।

প্রতিবেদনে আরো বলা হয়, সব মিলিয়ে দুবাইয়ে বিক্রির পরমিাণ ১৫০ কোটি ডলার। এছাড়া লন্ডন ও নিউইয়র্কের মোট বিক্রির পরিমাণ ১০০ কোটি ডলারের বেশি। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ১২টি বাজারে মোট বিক্রির পরিমাণ ৭৩০ কোটি ডলার। ধনী ব্যক্তিদের উচ্চ চাহিদার কারণে দুবাইয়ে বিলাসবহুল বাড়ির চাহিদা বাড়ছে।

তবে নাইট ফ্রাঙ্কে অন্তর্ভুক্ত ১২টি শহরের মধ্যে মোট বিক্রির পরিমাণ ১৩ শতাংশ কমে ৪৮৩-তে নেমে এসেছে। এ কমার কারণ বিশ্বব্যাপী উচ্চ সুদহার। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়াতে থাকে। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদহার বাড়িয়েছে। ২০২২ সালের মার্চ থেকে ১১ বার বেড়েছে সুদহার। দেশটির মূল্যস্ফীতি ২ শতাংশ লক্ষ্যমাত্রায় রাখতে এ পদক্ষেপ নেয়।

এক বছরে বিশ্বব্যাপী মোট বাড়ি বিক্রির পরিমাণ ছিল ১ হাজার ৬৩৮টি, যা প্রাক-মহামারী স্তরের তুলনায় ভালো। ২০১৯ সালে বাড়ি বিক্রির পরিমাণ ছিল ১ হাজার ৯টি।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের