মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাব নিষ্ক্রিয় হয়ে গেছে এটা ভাবার কোনো কারণ নেই : ডিজি

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, র‍্যাব যখন প্রতিষ্ঠা হয়েছিল, তখন অনেক ‘ডেসপারেট’ কাজ করেছে। যার কারণে সমাজে একটা স্থিতিশীলতা এসেছিল। বিভিন্ন কারণে আপাতত সেটা স্থবির আছে। তার মানে এই না যে র‍্যাব নিষ্ক্রিয় হয়ে গেছে। এটা ভাবার কোনো কারণ নেই।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৈরতলা এলাকায় স্থাপন করা র‍্যাব-৯ এর নতুন ক্যাম্প উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক আরও বলেন, দেশের সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এবং পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্য যা যা করার সবই আমরা করব।

উচ্চবিত্তের পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণিতেও মাদক ঢুকে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন শুধু ছেলেরাই নয়, মেয়েরাও মাদকাসক্ত হয়ে যাচ্ছে। যদি আমরা মাদক থেকে সমাজকে বাঁচাতে না পারি, তাহলে ১০ বছর পর ডিফেন্সে চাকরি করার মতো ছেলেমেয়ে পাওয়া যাবে না। আনফিট ছেলেমেয়ে পাওয়া যাবে।

এম খুরশীদ হোসেন বলেন, দেশ যেহেতু এগিয়ে যাচ্ছে, সুপরিকল্পিতভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশের পরবর্তী প্রজন্মকে পঙ্গু করে রাখার একটি ষড়যন্ত্র হচ্ছে মাদকের চালান দেশে ঢুকানো। শুধু গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল নয়, আইস থেকে শুরু করে এমন কোনো শক্ত মাদক নেই যা দেশে আসছে না। যেমন জঙ্গিবাদ আমরা নিয়ন্ত্রণ করেছিলাম সামাজিক আন্দোলনের মাধ্যমে, এই মাদক নিয়ন্ত্রণ করতে হলেও সামাজিক আন্দোলন করতে হবে।

র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল মাহবুব আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের