বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে বাস-মাইক্রোবাস মুখোমুখি, শিক্ষার্থীসহ ১৪ জন আহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের জেলার বিজয়নগরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের শিক্ষার্থীসহ ১৪ জন আহত হয়েছেন।(৯ সেপ্টম্বর) শনিবার বিকেলে উপজেলার বীরপাশা নামক স্থানে এ র্দুঘটনা ঘটে।দূর্ঘটনায়
আহতরা হলেন রামিম (১৬), জিহান (১৬), নোমান (১৬), সামিয়া (৮), তামিম (১৫), রাহুল (১৪), হোসাইন (১৫), শফিকুল (১৭), তানভীর (১৭), রাতুল (১৭), ফাহিম (১৫), আতিক (১৭), শরীফ (১৬) ও চালক জাহেদ আলী (৬০)।
পুলিশ ও আহত কয়েকজন জানান, বিকেলে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহি বাস ব্রাহ্মণবাড়িয়া থেকে হবিগঞ্জ জেলার মাধবপুরে যাচ্ছিল। পথে মধ্যে বীরপাশা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস (মেট্রো-চ-১৫-৩৯৮৯) সাথে সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের থাকা ১৪ যাত্রী আহত হয়।  মাইক্রোবাসের যাত্রীরা সবাই শিক্ষার্থী ছিলেন। তারা ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার একটি কোচিং সেন্টার থেকে বনভোজানের জন্য হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান,এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে