,

‘একটি দল অংশ না নিলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলার সুযোগ নেই’

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কোনো একটি রাজনৈতিক দলের অংশ নেওয়া না নেওয়ার ওপর আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ভর করবে না। একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে সে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না তা বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, মির্জা ফখরুল সাহেবের কথাবার্তা শুনে মনে হয় আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে উনার মস্তিষ্ক গুলাই গেছে। তার মাথা ঠিক আছে কি না পরীক্ষা-নীরিক্ষা করা প্রয়োজন।

আওয়ামী লীগ সরকার জনগণের জন্য কিছু করেনি এমন কথা যারা বলছেন তারা অন্ধ অথবা বুদ্ধিপ্রতিবন্ধী। শেখ হাসিনার সরকার সারাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে। অর্থনীতিতে ৫৬০ ডলার থেকে মাথাপিছু আয় ২ হাজার ৭০০ ডলার ছাড়িয়ে গেছে। এসব উন্নয়ন শুধুমাত্র দেশের জনগণের জন্য হয়েছে বলেও জানান তিনি।

হানিফ বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকা অবস্থায় দেশকে অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিল। সেই দলের নেতা পলাতক আসামি তারেক রহমান লন্ডনে বসে আজ বলছে টেক অব বাংলাদেশ।

এ সময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, ঝাউদিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোছা. নুরজাহান শারমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত