সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলায় রিজভীসহ ৭ জনের বিচার শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : আট বছর আগে পুলিশ কনস্টেবল মো. শামীম হত্যা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলসহ দলটির সাতজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বিলকিস আক্তার আজ বৃহস্পতিবার এই মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন। এর মধ্য দিয়ে মামলাটির বিচারকাজ শুরু হলো।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এই মামলায় আজ আদালতে উপস্থিত হয়েছিলেন রুহুল কবির রিজভীসহ সাত আসামি। তাঁরা নিজেদের নিরপরাধ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান।

অপর পাঁচ আসামি হলেন- আবদুস সাত্তার, রফিক আকন্দ, শাহ আলম, আনোয়ার হোসেন ও আলফাস ওরফে আব্বাস।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাজধানীর রমনার মৎস্য ভবন এলাকায় একটি পুলিশ ভ্যানে পেট্রলবোমা ছোড়া হয়। এতে গুরুতর আহত হন কনস্টেবল শামীম। তাকে হাসপাতালে নেওয়া হলে সেদিনই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা থানায় মামলা করে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী