সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় সুযোগ পাবেন নাকি ওপেনিংয়ে নাঈম-তানজিদ

news-image

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপের প্রাথমিক দলেও ছিলেন না এনামুল হক বিজয়। বাংলা টাইগার্সের ক্যাম্পে কাটছিল তার সময়। ওই বিজয়কে এশিয়া কাপের জন্য উড়িয়ে নেওয়া হয়েছে শ্রীলঙ্কায়। কারণ লিটন দাস জ্বরে ভুগছেন। শ্রীলঙ্কায় যেতে পারেননি।

বিজয়কে দলে নেওয়ার ব্যাখ্যায় অধিনায়ক সাকিব বলেছেন, লিটনের লাইক ফর লাইক বিজয়। লিটনের মতো টপ অর্ডারে ব্যাট করে এবং উইকেটকিপিং করতে পারে। টপ অর্ডারে ব্যাটিং এবং উইকেটকিপিং তো তরুণ জাকির হাসানও করেন। এশিয়া কাপের প্রাথমিক দলেও ছিলেন তিনি। তাকে কেন ডাকা হলো না?

এই প্রশ্নের উত্তর দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার মতে, লিটনের মতো ডানহাতি ব্যাটার বিজয়ও। সেজন্য তাকে নেওয়া হয়েছে। সাকিবের ব্যাখ্যার মতো লাইক ফর লাইক। কারণ ব্যাটিং অর্ডারের অধিকাংশই বাঁ-হাতি। তানজিদ তামিম ও নাঈম শেখ বাঁ-হাতি। তিনে খেলা নাজমুল শান্ত বাঁ-হাতে ব্যাট করেন। চারের সাকিব আল হাসানও বাঁ-হাতি।

লাইক ফর লাইক তত্ত্ব অনুযায়ী, শ্রীলঙ্কা গিয়েই বিজয়ের ম্যাচ খেলতে নেমে পড়ার সম্ভাবনা জাগে। কিন্তু অধিনায়ক সাকিব অন্য এক ব্যাখ্যায় ওই সম্ভাবনায় জল ঢেলেছেন। তার মতে, লিটন না থাকায় দলে একজন বাড়তি উইকেটরক্ষক দরকার ছিল। যেন ইমার্জেন্সি পরিস্থিতি সামলানো যায়।

অবশ্য টিম ম্যানেজমেন্টের মাথায় আফগানিস্তান ম্যাচও থাকার কথা। বাঁ-হাতিদের বিপক্ষে নতুন বলে অফ স্পিনার মুজিব উর ভয়ঙ্কর। বাঁ-হাতি পেসার ফজল হকও নতুন বলে বাঁ-হাতিদের বিপক্ষে ভালো বোলিং করেন। সেক্ষেত্রে শ্রীলঙ্কা ম্যাচে তানজিম-নাঈমকে সুযোগ দেওয়া হলেও আফগানিস্তান ম্যাচে সুযোগ পেতে পারেন বিজয়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী