সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ড. ইউনূসকে নিয়ে নতুন খেলা শুরু করেছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে নতুন খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিএনপি নেতারা আন্দোলনে ব্যর্থ হয়ে ড. ইউনূসকে নিয়ে নতুন খেলায় মেতেছে। তারা ওয়ান ইলেভেনের মতো ড. ইউনুসের নেতৃত্বে নতুন সরকারের দুঃস্বপ্ন দেখছে, যিনি কখনও দেশের সুখ-দুঃখে এগিয়ে আসেন না।’

বুধবার সচিবালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ড. ইউনূস ইস্যুকে সামনে রেখে নির্বাচন বানচাল এবং দেশের শান্তিপূর্ণ পরিবেশ ভণ্ডুল করতে দেশি-বিদেশি চক্র নতুন খেলা শুরু করেছে। কিন্তু বাংলার মাটিতে তাদের অশুভ খেলা খেলতে দেওয়া হবে না।

সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুলরা আন্দোলন করে গোলাপবাগের গরুর হাটে হোঁচট খেয়েছেন। তাদের ওই আন্দোলন এখন আর জমে না। বাজারে ভাটা পড়েছে। আন্দোলন করে শেখ হাসিনাকে হটাতে পারলেন না।

তিনি বলেন, ড. ইউনূস ওয়ান-ইলেভেনে কম চেষ্টা করেননি। তখনও তার খায়েশ ছিল। সেই খায়েশ পূর্ণ হয়নি। বাংলাদেশকে নিয়ে বিশ্বের অনেক মোড়লের অনেক স্বপ্ন রয়েছে। যারা ইউনূসের মামলা স্থগিত করতে বলেন, মামলা কীভাবে স্থগিত হবে? মামলার কাগজপত্র, দলিল-দস্তাবেজ ঠিক আছে কী-না, দেখুন। তা না করে হাওয়ায় একটি বিবৃতি ছেড়ে দিলেন। এর সঙ্গে আবার অবাধ-সুষ্ঠু নির্বাচনের দাবি।

বিশ্বনেতাদের উদ্দেশে তিনি বলেন, তারা বাংলাদেশের নির্বাচনকে বানচাল করতে চান। বাংলাদেশে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে ভণ্ডুল করতে নতুন প্ল্যাটফর্ম করতে চান। পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মাটিতে সেই অশুভ খেলা আমরা খেলতে দেব না।

কাদের বলেন, ভয়াবহ করোনায় সময়ও তিনি (ড. ইউনূস) কোনো কথা বলেননি। আমাদের দেশে রক্তের বন্যা বইয়ে যায়, ড. ইউনূস কোনো কথা বলেননি। যে মানুষটা আমার সুখে-দুঃখে নেই, সেই মানুষটির জন্য আমাদের এত মায়াকান্না কেন? ড. ইউনূস জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনারে যায় না। বন্যা-জলোচ্ছ্বাসে যার অংশগ্রহণ নেই, মির্জা ফখরুল তার পক্ষে বিবৃতি দিলেন।

তিনি আরও বলেন, নোবেল পেয়ে অপরাধ করেও অব্যাহতি পেয়ে যাবেন, এটা কোন দেশের আইনে আছে? শ্রমিকের অর্থ আত্মসাৎ করেন যিনি, তার মতো নোবেল বিজয়ী শ্রেষ্ঠ সন্তানের আমাদের প্রয়োজন কী? নোবেল বিজয়ীরা যে বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতির স্পেস কিনতেও দুই মিলিয়ন ডলার লাগে। এই অর্থ কোথা থেকে এলো?

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ এবং সচিবালয় বহুমুখী সমবায় সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিবসহ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী