সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে মাতাল হয়ে পুলিশকে গালিগালাজ নারীর

news-image

অনলাইন ডেস্ক : ভারতের গুজরাতে মদ বিক্রি নিষিদ্ধ হলেও মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কর্মচারীর দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে এক নারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ সোমবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জানা গেছে, গতকাল রবিবার রাতে ভাদোদারা শহরের একটি রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই নারী। একপর্যায়ে আরেকটি গাড়িকে ধাক্কা দেন তিনি। এরপর পুলিশ সদস্যরা তাকে আটকের চেষ্টা করে। কিন্তু তিনি উল্টো তাদের সঙ্গে হাতাহাতিতে জড়ান। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেই ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড ক্ষুব্ধ অবস্থায় থাকা ওই নারী কয়েকজন পুরুষ পুলিশ সদস্যকে গালিগালাজ এবং মারধরের চেষ্টা করছেন। আর তাকে থামাতে চেষ্টা করছেন এক নারী পুলিশ সদস্য। এর মধ্যে ওই নারী বেশ কয়েকবার পুলিশ সদস্যদের ধাক্কা দেন এবং পারলে তাকে ছুঁয়ে দেখতে বলেন।

পরে পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ডাকা হয়। এ সময় বেশ কয়েকজন পথচারী মোবাইল ফোনে ঘটনাটির ভিডিও করছিলেন। একপর্যায়ে ওই নারীকে জিপে তুলতে সক্ষম হয় পুলিশ। অবশ্য ভাইরাল ভিডিও দেখে বেশ কয়েকজন নেটিজেন ওই নারীকে চিনতে পেরেছেন। তারা জানিয়েছেন, অভিযুক্ত একজন জনপ্রিয় নেইল আর্টিস্ট।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী