ড. ইউনূসের বিরুদ্ধে ১৮ শ্রমিকের মামলা, সমন জারি আদালতের

news-image

নিজস্ব প্রতিবেদক : শ্রমিকদের মুনাফার টাকা না দিয়ে পাচারের অভিযোগে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা দায়ের হয়েছে। আজ সোমবার সকালে ১৮ জন শ্রমিক তাদের পাওনা মুনাফার দাবি নিয়ে ঢাকার শ্রম আদালতে এই মামলা করেন।

ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা আজ শুনানি শেষে তার বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ১৬ অক্টোবরের মধ্যে শ্রমিকদের করা এ মামলায় সমনের জবাব দিতে হবে ড. ইউনূসকে।

এ তথ্য নিশ্চিত করেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী আবদুল্লাহ-আল-মামুন। তিনি বলেন, ২০০৬ সালের আগে যারা কর্মে নিয়োজিত ছিলেন, তাদের মধ্যে ১৮ জন আজ শ্রম আদালতে মামলা করেছেন। আদালত সমন দিয়েছেন। বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করা হবে।

এর আগে, শ্রম আইন লঙ্ঘনের আরেক মামলায় ড. ইউনূসের বিচার শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান