বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক ট্রিপেই ১৭০ মণ ইলিশ, সাড়ে ৫১ লাখে বিক্রি

news-image

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সপ্তাহের এক ট্রিপে আবুল খায়ের (৪৫) নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৭০ মণ ইলিশ। সেই ইলিশ বিক্রি হয়েছে ৫১ লাখ ৬০ হাজার টাকায়। শনিবার বিকেলে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের একটি আড়তে এই ইলিশ বিক্রি করেন জেলে খায়ের।

মিথুন এন্টার প্রাইজের স্বত্বাধিকারী মিথুন মিয়া জানান, প্রায় এক সপ্তাহ আগে লক্ষ্মীপুর থেকে ‘এফবি রিভার মেড’ নামের একটি ট্রলারে ১৭ জেলেসহ সাগরে যান আবুল খায়ের। এক সপ্তাহে তার জালে ধরা পড়ে ১৭০ মণ ইলিশ। শনিবার বিকেলে আড়তে আনা হয় এ ইলিশ। নিলামে এ ইলিশ বিক্রি করেন জেলে খায়ের।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ বছর আবুল খায়ের সবেচেয় বেশি ইলিশ পেয়েছেন। আমরা আশা করছি, আবহাওয়া অনুকূলে থাকায় এ ইলিশ ধরা পড়েছে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা