সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে পুলিশভ্যানের ধাক্কা, নিহত ৩

news-image

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে টহলে থাকা একটি পুলিশ ভ্যানের ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার সলিমপুর ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- পুলিশ কনস্টেবল মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও এসকান্দার আলী মোল্লা। দুর্ঘটনায় আহতরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) সুজন শর্মা ও গাড়িচালক কনস্টেবল সমর চন্দ্র সূত্রধর। তারা সবাই সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন।

সোনার বাংলার ট্রেনের সঙ্গে এই সংঘর্ষ হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেল পথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোনার বাংলা ট্রেন ঢাকা থেকে চট্টগ্রামে প্রবেশ করছিল। ট্রেনটি সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাট এলাকার লেভেলক্রসিংয়ে পৌঁছালে রেললাইনে উঠে পড়া একটি পুলিশ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে হতাহতের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সময় লেভেলক্রসিংয়ের কোনো গেটম্যান এবং সিগন্যালও ছিল না।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক ঢাকা পোস্টকে বলেন, গুরুতর আহতাবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা চট্টগ্রাম থেকে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী