,

বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল মা-মেয়ের

news-image

হরিণাকুণ্ড (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডে বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ে নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার গোবরাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহিরণ নেছা (৬২) ও তাসলিমা খাতুন (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে ঘরে ছড়িয়ে থাকা তারে বিদ্যুতায়িত হন মেয়ে তাসলিমা খাতুন। বিষয়টি নজরে আসে তার মা মহিরণ নেছার। মেয়েকে উদ্ধার করতে এগিয়ে যান তিনি। এসময় মেয়ের হাত ধরলে তিনিও বিদ্যুতায়িত হন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম জানান, সকালে মা-মেয়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে যান এবং দেখতে পান বিদ্যুতায়িত হয়ে ঘরের মধ্যেই পড়ে আছেন। উদ্ধার করার আগেই তাদের মৃত্যু হয়।

হরিণাকুন্ড থানার ওসি আবু আজিফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত