সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওমানে হকিতে বাংলাদেশের মেয়েদের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ওমানের সালালাহ শহরে চলছে ফাইভ-এ-সাইড নারী ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্ট। উদ্বোধনী দিনেই বাংলাদেশ জাতীয় নারী হকি দল ইন্দোনেশিয়া ও চাইনিজ তাইপের মুখোমুখি হয়েছে। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে হারলেও দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে ১০-৫ গোলে হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ফলে ম্যাচের প্রথমার্ধেই তারা ৫-৩ গোলের লিড পেয়ে যায়। পরের অর্ধে আরও পাঁচ গোল করে ফাইভ এ সাইড হকির প্রথম জয় আদায় করে নারীরা।

ইন্দোনেশিয়ার ম্যাচে তিন গোল করা অর্পিতা এই ম্যাচেও ৬টি গোল করেছেন। এছাড়া ৪ গোল করে ম্যাচসেরার পুরস্কার জিতেন রিয়া। শনিবার বাংলাদেশ নারী দলের দুটি খেলা রয়েছে। দিনের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ইরান এবং রাতে হংকংয়ের বিপক্ষে খেলবে তারা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী