,

খালি পেটে তুলসী পাতা খেলে কী হয়

news-image

লাইফস্টাইল ডেস্ক : তুলসী পাতার গুণের শেষ নেই। ভেষজ গুণের জন্য প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসাতেও এই উদ্ভিদটিকে এত বেশি অগ্রাধিকার দেওয়া হয়। অনেকেই হয়তো তুলসী পাতা বহুবার চিবিয়েছেন, কিন্তু প্রতিদিন খালি পেটে এক গ্লাস তুলসীর পানি পান করলে স্বাস্থ্যের জন্য কী কী উপকার হতে পারে তা জানেন না।

তুলসী পানি পানের উপকারিতা

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: তুলসী পাতায় থাকা ইমিউনোমডুলেটরি বৈশিষ্ট্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিশেষ করে পরিবর্তনশীল ঋতুতে ভাইরাল সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমে যায়।

ডিটক্সিফিকেশন: যদি আমাদের শরীরে টক্সিন সীমার বাইরে বেড়ে যায়, তাহলে তা অনেক রোগের কারণ হতে পারে। যদি সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তুলসী পানি পান করেন, তাহলে শরীর ডিটক্সিফাইড হবে।

ক্যানসার প্রতিরোধ: তুলসীতে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা ফ্রি র‌্যাডিক্যালের প্রভাব কমায়, ফলে ক্যানসারের মতো মারাত্মক রোগের ঝুঁকি কমায়।

ঠাণ্ডা এবং ফ্লু প্রতিরোধ: যারা প্রতিদিন খালি পেটে তুলসীর ভেজানো পানি পান করেন, তাদের সর্দি-কাশির ঝুঁকি কমে যায়।

দুশ্চিন্তা কম হবে: তুলসীকে মানসিক স্বাস্থ্যের জন্যও খুব উপকারী বলে মনে করা হয়। এর পানি পান করলে মন শান্ত থাকে এবং টেনশন ও দুশ্চিন্তা দূর হয়।

ভালো হজম: কিছু না খেয়ে তুলসীর পানি পান করলে হজমশক্তি ভালো হয়, যার ফলে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি উপশম হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ