সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেতৃত্বের আর্মব্যান্ড পরে বেনজেমার গোল

news-image

স্পোর্টস ডেস্ক : লিগ ম্যাচে ইত্তিহাদের জার্সিতে প্রথম গোল করেছেন করিম বেনজেমা। দলকে প্রথমে লিড এনে দেন তিনি। শেষ গোলে সহায়তাও দিয়েছেন। তার দল আল রিয়াদের বিপক্ষে জিতেছে ৪-০ গোলের বড় ব্যবধানে।

ইত্তিহাদ কোচ নুনো এসপিরিতো সান্তোর সঙ্গে সংকট চলছে রিয়াল মাদ্রিদ থেকে দুই বছরের চুক্তিতে সৌদি আসা বেনজেমার। নেতৃত্ব দিয়েও ছিল দ্বন্দ্ব। বৃহস্পতিবার রাতে নেতৃত্বের আর্মব্যান্ড পরে নামেন ফ্রান্স জাতীয় দলকে বিদায় বলা ৩৬ বছর বয়সী বেনজেমা।

ম্যাচের ১৭ মিনিটে গোল করেন তিনি। মাঝ মাঠ থেকে বল টেনে নিয়ে প্রতিপক্ষের বক্সের মুখে ঢুকে পড়েন এই স্ট্রাইকার। একবার বল দেওয়া-নেওয়া করে দারুণ শটে জালে পাঠিয়ে দেন বল। এরপর আঙুল নির্দেশ করে উদযাপন করে বেনজেমা হয়তো কোচ নুনো সান্তোসকে বোঝাতে চেয়েছেন, ‘তাকে দলে কেন দরকার।’

ইত্তিহাদ ম্যাচের ২৫ মিনিটে দ্বিতীয় গোল করে। দলটি পেনাল্টি পেলেও শট নেননি বেনজেমা। দলটির মরক্কান মিডফিল্ডার আব্দেররাজ্জাক হামদাল্লাহ শট নিয়ে গোল করেন। ম্যাচের প্রথমার্ধে ১০ মিনিটে অতিরিক্ত সময় বাড়িয়ে দেওয়া হয়। শেষ মিনিটে জালে বল পাঠিয়ে আব্দেররাজ্জাক দলকে ৩-০ গোলে এগিয়ে নেন।

এরপর ম্যাচের শেষ সময় অর্থাৎ ৯৩ মিনিটে দলের পক্ষে চতুর্থ গোল করেন সালেম আল আমরি। তার গোলে বড় জয়ে তিন ম্যাচের তিন জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে ইত্তিহাদ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী