,

ভারতে পেঁয়াজ রপ্তানিতে শুল্প, বেনাপোলে আমদানি বন্ধ

news-image

শার্শা (যশোর) প্রতিনিধি : ভারত পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। শুল্ক বাড়ানোর ঘোষণার পরপরই যশোরাঞ্চলে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৩০ টাকা করে বৃদ্ধি পেয়েছে। গত তিন যাবৎ বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে কোনো ধরনের পেঁয়াজ আমদানি হয়নি।

বুধবার (২৩ আগস্ট) বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ভারতের স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণে আনতে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটির সরকার। শনিবার (১৯ আগস্ট) দেশটির অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রকাশ করে। শুল্ক আরোপের এই সিদ্ধান্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

পেঁয়াজ ব্যবসায়ী আপেল মাহমুদ জানান, বেনাপোল, শার্শা, নাভারন, বাগআঁচড়াসহ যশোরাঞ্চলে খুচরা ও পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল থেকে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। আজ বুধবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

ব্যবসায়ীরা জানান, শুল্ক বাড়ানোর ঘোষণার পরপরই আমদানির বাজারে এর প্রভাব পড়েছে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ২৬ লাখ টন। এরমধ্যে ভারত থেকে আমদানি হয় ৭ থেকে ৮ লাখ টন।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, বেনাপোল স্থলবন্দর দিয়ে আগে ২০ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ প্রতিদিন আমদানি হলেও গত তিন দিন ধরে এ বন্দর দিয়ে ভারত থেকে কোনো পেঁয়াজ আমদানি হয়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ