সভায় বক্তব্য দিয়ে বসতেই বিএনপি নেতার মৃত্যু

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বিএনপির এক সভায় বক্তব্য দিয়ে চেয়ারে বসতেই স্থানীয় বিএনপি নেতা সুলাইমান আকন্দ (৬২) অসুস্থ হয়ে ঢলে পরেন। এ সময় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ বুধবার বেলা ২টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের গোসিংগা গ্রামে ড. রফিকুল মোহাম্মেদের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুলাইমান উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম বলেন, ওই বাড়িতে উপজেলা বিএনপির পরিচিতি সভা চলছিল। উপজেলা বিএনপির ১১১জন নেতার মধ্যে সভায় প্রায় ৮০জন উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছিলেন। সুলাইমানকে বক্তব্যের সুযোগ দেওয়া হয়নি। তিনি সভাপতির অনিুমতি নিয়ে গঠনমূলক বক্তব্য দেন। বক্তব্য শেষে চেয়ারে বসেই ঢলে পরেন। নেতাকর্মীরা তাকে উদ্ধার করে গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেতাকর্মীরা জানান, উপজেলা বিএনপির পরিচিতি ও দলের এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা হচ্ছিল। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ্জাহান ফকির। সভার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আক্তরুল আলম মাষ্টার। সভা চলাকালে সুলাইমানকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ায় তিনি সভাপতির অনুমতি ক্রমে বক্তব্য দেন। বক্তব্য শেষে নিজের চেয়ারে বসার পরই তিনি ঢলে পরেন।

নিহতের ভাতিজা বোরহান জানান, তার চাচা বুধবার সকাল ১০টায় বিএনপির সভায় যোগ দিতে বাড়ি থেকে বের হন। পরে তারা জানতে পেরেন চাচা সভায় বক্তব্য দিয়ে অসুস্থ হয়ে পরেন। আশংকাজনক অবস্থায় হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান