জি এম কাদের আছেন থাকবেন, রওশন মায়ের মতো : বাবলা

news-image

নিজস্ব প্রতিবেদক : সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ নিজেকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করার সংবাদটি উদ্ভট, বানোয়াট ও মিথ্যা বলে জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।

তিনি বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাহেব আছেন, থাকবেন। বেগম রওশন এরশাদ ম্যাডাম আমাদের মায়ের মতো। তিনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক।

মঙ্গলবার বিকালে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

এদিন সকালে আনুষ্ঠানিকভাবে রওশন এরশাদ দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রওশন এরশাদের সই কর বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ এবং সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।’

এ বিষয়ে জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ সমকালকে বলেন, ‘ম্যাডামও এ বিষয়ে কিছুই জানেন না।’ এই চিঠি রওশন এরশাদ দেননি বলে দাবি করেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান