সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৃজিত-মিথিলার সংসারে নতুন অতিথি!

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও কলকাতার গুণী নির্মাতা সৃজিত মুখার্জি। মেয়ে আইরাকে নিয়ে তাদের সুখী পরিবার। এবার তাদের সংসারে এলো নতুন অতিথি! আর সেকথা জানান দিলেন মিথিলা নিজেই।

সম্প্রতি ইনস্টাগ্রামে ছোট্ট একটি রিল ভিডিও শেয়ার করেন মিথিলা। সেখানে দেখা যায়, তার সংসারের নতুন সদস্য ইলাকে। শিহ তাজু প্রজাতির ছোট্ট এই পোষ্যের গলায় গোলাপি ঘুঙুর বেঁধে দিয়েছেন। সাদা লোমের মিষ্টি প্রাণীটি গোটা ঘর জুড়ে ঘুরে বেড়াচ্ছে। আইরাও ভালোবেসে কাছে টেনে নিচ্ছে ইলাকে।

ভিডিও পোস্ট করে ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘বেবি ইলা আমাদের আনন্দের ঠিকানা।’ মন্তব্যের ঘরে মিষ্টি এই কুকুরছানাকে নতুন পরিবারে স্বাগত জানিয়েছে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

এদিকে, গত মাসে ওপার বাংলায় মুক্তি পেয়েছে মিথিলা অভিনীত ‘মায়া’ সিনেমাটি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আগামীতে তাকে দেখা যাবে ‘ও অভাগী’ সিনেমায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত সৃষ্টি ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে এটি নির্মাণ করছেন অনির্বাণ চক্রবর্তী। এর বিভিন্ন চরিত্রে আছেন সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায়সহ অনেকে।

বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মিথিলার স্বামী সৃজিত। সেকথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন এই নির্মাতা। সম্প্রতি নতুন সিনেমা ‘দশম অবতার’র শুটিং শুরু করেছিলেন সৃজিত। দেশের জয়া আহসানের পাশাপাশি এতে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্তের মতো দাপুটে অভিনেতারা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী