খালেদা জিয়ার জ্বর কমেছে, শারীরিক অবস্থার উন্নতি

news-image

নিজস্ব প্রতিবেদক : হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। জ্বর কমেছে। রক্তের হিমোগ্লোবিন বেড়েছে। ডায়াবেটিসসহ অন্যান্য জটিলতা অ্যান্টিবায়োটিক দিয়ে নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। আগামী সোমবার কিংবা মঙ্গলবার হাসপাতাল ছাড়তে পারেন তিনি।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য শুক্রবার রাতে এ কথা জানান। তিনি বলেন, ম্যাডামের ফুসফুসে জমা পানি কমে আসছে। বোর্ড পর্যবেক্ষণে রেখেছে। তিনি কেবিনেই চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিনই স্বাস্থ্যের একাধিক পরীক্ষা-নিরীক্ষা এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই চিকিৎসক বলেন, লিভারের মতো জটিল সমস্যা আছে খালেদা জিয়ার। এর শতভাগ চিকিৎসা দেশে সম্ভব নয়।

এর আগে বুধবার রাত থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তাঁর করোনারি হার্টে সমস্যা দেখা দেয়। অন্যদিকে, লিভারের সমস্যার কারণে পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও ফুসফুসে কিছুটা পানি জমে। রক্তচাপ ও রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ওঠানামা হচ্ছিল। এজন্য বৃহস্পতিবার তাঁকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান