সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগে খুব কষ্ট হত,এখন কিছু যায়-আসে না: শ্রাবন্তী

news-image

অনলাইন ডেস্ক : প্রায় দুই দশকের ক্যারিয়ার। অভিনয় দিয়ে কুড়িয়েছেন জনপ্রিয়তা। তবে ব্যক্তিগত ইস্যুতে বরাবরই হয়েছেন সমালোচিত। একাধিক বিয়ে, সম্পর্কের জেরে বারবার ট্রলের কেন্দ্রবিন্দু হয়েছেন। প্রেম হোক কিংবা বিয়ে সেটি খুব বেশিদিন ধরে রাখতে পারেননি। সেসব প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক আর সমালোচনা।

ক্যারিয়ারের শুরুর দিকে অর্থাৎ ২০০৩ সালে নির্মাতা রাজিব বিশ্বাসকে ভালোবেসে বিয়ে করেন শ্রাবন্তী। তের বছরের মাথায় ২০১৬ সালে বিচ্ছেদ ঘটে। সে ঘরে তাদের ঝিনুক নামে এক সন্তান রয়েছে। সেই বিচ্ছেদের কিছুদিন পরেই মডেল কৃষাণ বিরাজকে বিয়ে করেন। সেই ঘরও এক বছর টেকেনি। এর দু’বছর যেতে না যেতে আবারো বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী। রোশান সিং নামের এক ব্যক্তির সঙ্গে গড়া সেই সংসারও এক বছরের মাথায় (২০২০) ভেঙে যায়। এখনও চলছে এই বিচ্ছেদের মামলা।

কৃষাণ ও রোশানের সঙ্গে বিচ্ছেদের পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন শ্রাবন্তী। এখানেই শেষ নয়, এরপর অভিরূপ নাগ চৌধুরী নামের এক ব্যবসায়ীর সঙ্গেও তার অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে টলিপাড়ায় চর্চা হয়েছে।

আজ রবিবার (১৩ আগস্ট) শ্রাবন্তীর জন্মদিন। এ উপলক্ষে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন জীবনে জড়ানো প্রসঙ্গে তিনি জানিয়ে দিলেন, ‘এখনও বিবাহবিচ্ছেদের মামলা চলছে। আমি আর প্রেমে পড়তে বা বিয়ে করতে চাই না। কাজই আমার প্রেম।’

কিন্তু প্রেমের গুঞ্জন তো শ্রাবন্তীর পিছু ছাড়ে না! সম্প্রতি অভিনেতা জীতু কমল ও পরিচালক শুভ্রজিৎ মিত্রের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জোরালো চর্চা হয়েছে নেটপাড়ায়। এ নিয়ে শ্রাবন্তীর ভাষ্য, ‘আমি বুঝতে পারি না এগুলো কারা রটায়! কোনও পুরুষের সঙ্গে ছবি তুললেই নাকি প্রেম হয়ে যায়! যেহেতু আমার অতীতের সম্পর্কগুলোতে সমস্যা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কেউ আমার বিচার করতে পারেন না।’

এত এত সমালোচনা-কটাক্ষ কীভাবে সামলে নেন শ্রাবন্তী? তার জবাবে অভিনেত্রী বলেন, আগে খুব কষ্ট হত। ভাবতাম, আমার জীবনে খারাপ কিছু ঘটেছে বলেই আমি ‘সফট টার্গেট’! এখন কিছু যায়-আসে না! সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক খবর লোকে বেশি দেখে। আমি কাজ করব, নিজের কর্মফল পাবো, ব্যস!

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী