সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছেন কংগ্রেস সদস্যরা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় সফররত যুক্তরা‌ষ্ট্রের দুই কংগ্রেস সদস্যরা বাংলাদেশের নির্বাচনের বিষয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ আছে কি না তা পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন। সে সাথে জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনাও জানতে চেয়েছেন তারা।

রবিবার (১৩ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন মার্কিন কংগ্রেসম্যান এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

মার্কিন কংগ্রেস সদস্যদের সঙ্গে আলোচনার পর আব্দুল মোমেন বলেন, ‘তারা (কংগ্রেস সদস্য) বলেছে, তোমাদের কোনো সমঝোতার পথ আছে কি না ওদের (বিএনপি) সঙ্গে। আমরা বলেছি, তাদের যে দাবি, সরকারের পদত্যাগ, ওটাতে সমঝোতার কোনো স্কোপ নেই।’

যুক্তরাষ্ট্রে নির্বাচন উপলক্ষে সরকারের পতন হয় কি না, কংগ্রেস সদস্যদের কাছে সে প্রশ্ন রেখেন আব্দুল মোমেন। তিনি বলেন, ‘নির্বাচনের সময় তোমাদের দেশে (যুক্তরাষ্ট্র) কি সরকারের পতন হয়? নিশ্চয়ই না। এমন দাবি থাকলে তোমরা কি আলোচনায় বসবে? ওগুলোর প্রশ্নই উঠতে পারে না। আমরা আমাদের শাসনতন্ত্র অনুযায়ী নির্বাচন করব।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী