সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খোলা পোশাকে ছবি দিতেই কটাক্ষের মুখে শ্রাবন্তী

news-image

বিনোদন ডেস্ক : কাজের চেয়ে ব্যক্তিগত কারণে বারবার খবরের শিরোনাম হন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সরব তিনি।

সামাজিকমাধ্যমে ব্যক্তিগতজীবনের নানা মুহূর্তের ছবি শেয়ার করেন তিনি। আর এসব বিষয় নিয়ে মাঝে মাঝে ট্রলের শিকার হন শ্রাবন্তী।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় নানা ধরনের ছবিতে দেখা যায় এ অভিনেত্রীকে। এতে সমালোচিত হন কখনো সাজের কারণে, কখনো পোশাকের কারণে, আবার কখনো ক্যাপশনের কারণে। সব মিলিয়ে সোশ্যালে তার পোস্ট মানেই আলোচনা। আর এসবে ভীষণ অভ্যস্ত এ টালি তারকা।

]আজ ১৩ আগস্ট জন্মদিন এ নায়িকার। প্রতি বছর ছেলের সঙ্গে কাটানোর চেষ্টা করেন জীবনের বিশেষ দিনটি। ছেলে নিয়েও একাধিক সময় নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। সম্প্রতি একটি ছবিতে বোতাম খোলা সাদা শার্টে পোজ দিয়েছেন শ্রাবন্তী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিনেত্রীর সেই পোস্টে নেটিজেনদের ভিন্ন ভিন্ন মন্তব্য করতে দেখা গেছে। একজন লিখেছেন, তোমার এসব উন্মুক্ত বক্ষের ছবি তোমার ছেলে দেখে না? কেউ আবার এর থেকেও নেতিবাচকভাবে মন্তব্য করেছেন সেই পোস্টে।

শুধু এ পোস্টেই নয়, যে কোনো ছবি বা ভিডিও পোস্ট করলেই মন্তব্যের ঘরে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। এমনকি তাকে নিয়ে ট্রোলিং এমন জায়গায় পৌঁছেছে যে, মহানায়ক সম্মান পাওয়া নিয়েও তিরস্কার করা হয়েছে শ্রাবন্তীকে।

মহানায়ক সম্মান পাওয়ার পর কেউ কেউ তাকে বলেছেন, আরও কী কী যে দেখতে হবে, তা কে জানে। ছিঃ ছিঃ, এদের নিজেদেরও কি লজ্জা করে না।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী