ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দু’গ্রুপের ধাওয়া- পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের পাওয়ার হাউজ রোড এলাকায় বিবাদমান দুই গ্রুপ পৃথক কর্মসূচী পালনকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের কয়েকজন আহত হয়।
জানা যায়, গত ১০ আগস্ট জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় বিএনপি। এরপর থেকেই বিএনপির একাংশের নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবীতে প্রতিবাদ জানাতে থাকে। এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শনিবার বিকেলে নব গঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব ও সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ একটি আনন্দ র‌্যালী বের করে। অপর দিকে একই সময়ে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ অন্যান্য  নেতা-কর্মীরা পাওয়ার হাউজ রোডে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে। আনন্দ র‌্যালী বের হওয়ার পর উভয় পক্ষের মধ্যে উওেজনা সৃষ্টি হয় এবং  ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা শুরু হয়। প্রায় আধ ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এ সময় পুরো এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আসলাম হোসাইন জানান, জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত হয়েছে। তাদের পক্ষে একটি  আনন্দ র‌্যালী বের করে। অপরপক্ষ আরাফাত রহমান  কোকোর জন্মদিন পালনের কথা বললেও মূলত পদবঞ্চিতরা আনন্দ মিছিলকে প্রতিহত করার জন্য জড়ো হয়েছিল। এ নিয়ে তাদের  মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা হয়। খবর পেয়ে  পুলিশ ঘটনাস্হলে এসে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান