সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে পাখির ধাক্কায় দুই বিমান ক্ষতিগ্রস্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় দুইটি এয়ারলাইন্সের বিমানের সঙ্গে পাখির ধাক্কায় দুই বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রথমে, ঢাকা-ব্যাংকক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের— বিজি ৩৮৮ ফ্লাইটের সঙ্গে পাখির সংঘর্ষ হয়।

বিমানের একজন সিনিয়র পাইলট জানান, উড্ডয়নের সময় রানওয়েতে উচ্চ গতিতে থাকা উড়োজাহাজের সঙ্গে পাখির ধাক্কা লাগে। এতে উড়োজাহাজের একটি চাকা ফেটে যায়। উড্ডয়ন বাতিল হওয়ায় পরে যাত্রীদের ট্যাক্সিওয়েতে নামতে হয়।

বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই যাত্রীদের পরে বিমানের অন্য একটি উড়োজাহাজে করে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি এখন বিমানের প্রকৌশলী দলের তত্ত্বাবধানে রয়েছে।

দ্বিতীয়টি, ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট উড্ডয়নের সময় পাখির ধাক্কা লাগে। এতে উড়োজাহাজের বাম পাশের ইঞ্জিনের তিনটি ব্লেড ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি চাকা গলে যায়।

এর আগে গত বছরের ডিসেম্বরে শাহজালালে অবতরণের সময় ইঞ্জিনে পাখির আঘাতে বিমানের একটি ড্রিমলাইনার ক্ষতিগ্রস্ত হয়।

বিভিন্ন এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, ঢাকা বিমানবন্দরে পাখির সঙ্গে সংঘর্ষ একটি নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ কারণে বিমান সংস্থাগুলো ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী