বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাইক্রোবাসে মিলল রিভলবার-গুলি, ২ অস্ত্রধারী গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-৯, সিলেট এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানাধীন এলাকা থেকে ১ টি বিদেশী রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ দুই জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার করে। এ বিষয়ে র‌্যাব-৯ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প এর একটি আভিযানিক দল শুক্রবার রাতে  সদর মডেল থানাধীন এলাকায় চেকপোষ্ট করাকালীন সময়ে  মাইক্রোবাস আটক করে  পরে  তল্লাশী করে বিশেষ হেফাজতে বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার করে।
এসময় ২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার রগুরামপুর (সরকারবাড়ী) এলাকার বাসিন্দা মৃত আবু তাহের এর পুত্র আব্দুল কাদির (৬৬) এবং একই থানার নোয়াগাও এলাকার বাসিন্দা মৃত আব্দুর নূর এর পুত্র মোঃ কামাল উদ্দিন (৪২)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত  সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইরান যুদ্ধের পর প্রথমবার জ্বালানির দাম কমাল চীন

আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে জুলাইয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে

ঢাকার প্রথম নারী ডিসি হিসেবে নিয়োগ পেলেন ফরিদা খানম

এমপিদের জন্য সরকারি গাড়ির দাবি নিয়ে ব্যাখ্যা দিলেন হাসনাত আবদুল্লাহ

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশে ‘পঞ্চগব্য’ গ্রহণের নতুন নিয়ম নিয়ে বিতর্ক

ডেকে নিয়ে যাওয়ার ৩ দিন পর মন্দির সেবায়েতের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে জবি ক্যাম্পাসে ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল, সময়সীমা লঙ্ঘনের অভিযোগ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা

বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারিগুলোর নতুন নামকরণ

চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পরিকল্পনা নেই

হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু