খালেদা জিয়ার লিভারে সমস্যা বাড়ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : আবারও পুরনো জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লিভারের কিছু সমস্যা নতুনভাবে দেখা দিয়েছে। এর ফলে শরীরের ওজন বেড়ে গেছে। শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে। প্রেশার ও ডায়বেটিস ওঠানামা করছে। এগুলো নিয়ন্ত্রণে মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছেন। এজন্য খালেদা জিয়াকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। তার চিকিৎসরা বিদেশে মাল্টিপুল ডিজিস সেন্টারে চিকিৎসার তাগিদ দিয়েছেন।

বৃহস্পতিবার খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন সদস্য এসব তথ্য জানান। তিনি বলেন, ‘ম্যাডাম সহজে হাসপাতালে যেতে চান না। ১৫দিন পরপর হাসপাতলে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারলে ভালো হতো। বাসায় রেখে সব চিকিৎসা সম্ভব হয় না। এবার দেড় মাস পর হাসপাতালে এসেছেন। পুরনো জটিলতা দেখা দিয়েছে। ওই চিকিৎসক জানান, খালেদা জিয়ার একাধিক স্বাস্থ্যের একাধিক টেস্ট করানো হয়েছে। এর মধ্যে সিবিসি (ইএসআর), কিডনী টেষ্ট, রক্ত, আল্ট্রাসনোগ্রাম, হার্ট, লিভারের বিভিন্ন টেস্ট রয়েছে।

চিকিৎসক জানান, খালেদা জিয়াকে আরও চার-পাঁচদিন হাসপাতালে থাকতে হবে। লিভারের কিছু চিকিৎসা দেশে নেই। তাই মেডিকেল বোর্ড তাকে উন্নত সেন্টারে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে। বোর্ড এ পর্যন্ত দুই দফায় বৈঠক করেছে। যেখানে দেশি বিদেশি ১২ জনের অধিক চিকিৎসক অংশ নেন।

জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে আছে তার গৃহপরিচারিকা ফাতেমা আক্তার ও স্টাফ রূপা। আর মাসুদ নামে নিরাপত্তারক্ষী গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালে খাবার নিয়ে যান।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। ৭৬ বছর বয়সী খালেদা জিয়া গত দুই বছরের বেশি সময় ধরে গুলশানে তার বাসা ‘ফিরোজায়’ রয়েছেন। তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান