সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় ঘণ্টার বৃষ্টিতে ডুবেছে ঢাকার সড়ক-অলিগলি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে গত কয়েকদিন বৃষ্টি থাকলেও আজ (বুধবার) সকাল থেকে আকাশে ছিল সূর্যের প্রখর রোদ। সকাল থেকে একটানা রোদ থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। তবে দুপুরের পর মেঘ চলে আসে ঢাকার আকাশে, তারপর অঝোরে ঝরে বৃষ্টি। যার মাত্রাও ছিল বেশ। এই কিছুক্ষণের বিরতিহীন বৃষ্টিতে ডুবে গেছে ঢাকার বহু সড়ক ও অলিগলি।

বুধবার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজধানীতে শুরু হয় মুষলধারে বৃষ্টি, যা চলে টানা সাড়ে ৫টা পর্যন্ত। এরপর বৃষ্টির তীব্রতা কমেছে, তবে ঝিরিঝিরি বৃষ্টি এখনও ঝরছে (সন্ধ্যা ৬টা)। আনুমানিক দেড় ঘণ্টার বৃষ্টিতে ডুবেছে রাজধানীর অনেক প্রধান সড়ক, অলিগলি ও পাড়া-মহল্লা।

মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর-১৩, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তা, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে বৃষ্টির পর জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কে জমে থাকা পানির মধ্যেই চলছে বিভিন্ন যানবাহন।

বৃষ্টির মধ্যে বাসযোগে শান্তিনগর-মালিবাগ হয়ে কাজে যাচ্ছিলেন বাংলাদেশ সাধারণ নাগরিক পরিষদের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ। তিনি ঢাকা পোস্টকে বলেন, অল্পকিছু সময়ের বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে গেছে গোটা শান্তিনগর এলাকা। মালিবাগ ফ্লাইওভারের নিচেও অনেক পানি জমে আছে। সাধারণ পথচারী থেকে শুরু করে অফিস ফেরত মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। শনির আখড়া এলাকায় আমার বাসা। খবর পেলাম, সেদিকেও নাকি সড়ক জলে থই থই করছে।

আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট হয়ে নতুন রাস্তা দিয়ে মহাখালীর দিকে এসেছেন সিএনজি অটোরিকশা চালক হাবিবুর রহমান। তিনি বলেন, নতুন রাস্তা পুরোটাই পানিতে ডুবে গেছে। আমার অটোরিকশার চাকা ডুবে ইঞ্জিনে পানি ঢুকেছে। স্টার্ট বন্ধ হয়ে গিয়েছিল।

মোহাম্মদপুর এলাকাতেও জলাবদ্ধতা হয়েছে বলে জানিয়েছেন এক অটোরিকশা চালক। ওই অটোরিকশারও ইঞ্জিন বন্ধ হয়ে গেছে।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সামনেও সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। পাশাপাশি ধানমন্ডি, মিরপুর ও হাতিরঝিল সড়কের বিভিন্ন অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যানচলাচল বিঘ্নিত হচ্ছে।

মতিঝিলে অফিস থেকে বের হওয়া বেসরকারি চাকরিজীবী খাদেমুল ইসলাম বলেন, অফিস থেকে বের হয়ে দেখি সড়ক ডুবে আছে। জুতা হাতে নিয়ে প্যান্ট গুটিয়ে বাস কাউন্টারের সামনে আসতে হলো।

এদিকে, জলাবদ্ধ সড়কে যখন যানবাহন চলছে, তখন ঢেউ এসে আছড়ে পড়ছে পথচারীর গায়ে। পানি জমে থাকায় মতিঝিলের সব সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ প্রচুর ছবি ও ভিডিও দিচ্ছেন রাজধানীর জলাবদ্ধতা নিয়ে। এসব ছবি ও ভিডিও দেখে বোঝা যাচ্ছে পুরো ঢাকা শহরের বহু সড়ক ও অলিগলি এখন জলমগ্ন হয়ে আছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী