উরফি এবার বুকের ওপর ঝুলিয়ে দিলেন স্ক্রু!

news-image

অনলাইন ডেস্ক : উর্ফি জাভেদ মানেই নিত্য নতুন জামা কাপড়ের চমক, এ কথা সকলেই জানেন। উদ্ভট উদ্ভট পোশাকে সেজে সোশ্যালে ভাইরাল৷ কখন যে কী পরছেন তা বুঝে ওঠা দায়৷ আর এই সব পোশাক পরে বিতর্ক তৈরি করে তিনি বাড়িয়ে ফেলছেন তার ভক্তের সংখ্যা৷ হু হু করে বেড়ে যাচ্ছে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা৷ সেই থেকে বাড়ছে তার আয়৷ এভাবেই দিনের পর দিন নিজের পোশাকের মাধ্যমে সকলকে মজিয়ে রাখছেন উর্ফি৷ এবার যেন সব কিছু পেরিয়ে গেলেন তিনি৷

বুকের উপর ঝুলিয়ে দিলেন স্ক্রু! স্তনের যুগল ঢাকতে যে কাপড় ব্যবহার করলেন, তার উপর অসংখ্য স্ক্রু আটকানো৷ নিচে পরলেন স্কার্ট৷ ফটোগ্রাফারদের সামনে দাঁড়িয়ে তিনি নিজের পোশাকের বিস্তারিত বিবরণ দিলেন৷ আর মুহূর্তে সেই ছবি-ভিডিও ভাইরাল হল৷ যদিও ট্রলও হলেন তিনি৷ অনেকে লিখলেন, “মাথার স্ক্রু ঠিক করুন আপনি!”

সোমবার উর্ফি পৌঁছে গিয়েছিলেন বিগ বস ওটিটি ২-র ঘরে৷ সেখানকার প্রতিযোগিদের উৎসাহ দিতেই উর্ফির আগমন৷ উর্ফি নিজেও একসময় বিগ বসের প্রতিযোগী ছিলেন৷ সেখান থেকে তার যাত্রা শুরু হয়৷ বিগ বস ওটিটি থেকে নিজের পরিচিতি বাড়িয়েছিলেন নায়িকা৷ যদিও সেভাবে অভিনয় জগতে তাকে দেখতে পাওয়া যায়নি৷ বিগ বসের ঘরে বেশি দিন টিকতে পারেননি উরফি৷

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান