সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবরার হত্যা: ‘বহিষ্কৃত’ আশিকুল ফেরায় বুয়েট শিক্ষার্থীদের ক্লাস বর্জন

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় আজীবন ‘বহিষ্কৃত’ শিক্ষার্থী আশিকুল ইসলাম বিটুর ক্লাসে ফিরে আসার প্রতিবাদে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

এসময় শিক্ষার্থীদের হাতে ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এ বুয়েটে হবে না’, ‘আবরার ফাহাদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘বিটুর আজীবন বহিষ্কার নিশ্চিত করা হোক’, ‘নো ক্যাম্পাস শেয়ারিং উইথ মার্ডারার’, ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

কয়েকজন শিক্ষার্থী নাম না প্রকাশের শর্তে বলেন, ‘কয়েকজন শিক্ষার্থী উপাচার্যের সঙ্গে দেখা করেছেন। আমাদের গণমাধ্যমেরে সঙ্গে কথা বলতে নিষেধ করা হয়েছে। যা কিছু হবে সেটা সম্মিলিতভাবেই বলা হবে। আমাদের সিদ্ধান্ত রাতে (বুধবার) জানিয়ে দেওয়া হবে।’

বিটুর ক্লাসে ফেরার ঘটনায় গত কয়েকদিন ধরে সরব হয়েছেন শিক্ষার্থীরা। এর আগে গত সোমবার তারা বুয়েট শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন এবং মঙ্গলবার ছাত্র রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন ও শপথ পাঠ করেন।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদকে রাতভর পিটিয়ে হত্যা করেন বুয়েট ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীর। দেশব্যাপী আলোচিত এ ঘটনায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

এ হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ দেখে ২৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করে বুয়েট প্রশাসন। তালিকার ১৭ নম্বরে ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬ ব্যাচের আশিকুল ইসলাম বিটু। তবে হত্যা মামলার চার্জশিটে আশিকুলের নাম বাদ দেয় পুলিশ। পরে বহিষ্কার আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন আশিকুল ইসলাম বিটু। বহিষ্কার স্থগিত হওয়ায় সম্প্রতি ক্লাসে ফেরেন তিনি। এতেই ক্ষুব্ধ হন সাধারণ শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী