সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সফরে আসার পর রিচার্ড নেফিউর প্রথম টুইট

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমনবিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউ প্রথম টুইট করেছেন।

মঙ্গলবার এক টুইট বার্তায় বাংলাদেশি সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানান নেফিউ। রোজিনা ইসলাম দুর্নীতি নিয়ে কয়েকটি প্রতিবেদন প্রকাশের জন্য মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে পুরস্কার পেয়েছেন।

নেফিউর সঙ্গে সাক্ষাৎ বিষয়ে জানতে চাইলে রোজিনা ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘রিচার্ড নেফিউর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে।’

গত রবিবার রাতে রিচার্ড নেফিউ ঢাকায় আসেন। এরপর তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব, পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া দুর্নীতি দমন নিয়ে কাজ করা বেসরকারি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার।

দক্ষিণ এশিয়া অঞ্চলে সফরের অংশ হিসেবে বাংলাদেশে আসছেন তিনি। নেফিউ মার্কিন কূটনীতি এবং বৈদেশিক সহায়তায় দুর্নীতি মোকাবিলায় কাজ করে থাকেন। গত ৫ জুলাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন তাকে স্টেট ডিপার্টমেন্টের গ্লোবাল অ্যান্টি-করাপশন কো-অর্ডিনেটর হিসেবে নিযুক্ত করেন। রিচার্ড নেফিউ সরাসরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে প্রতিবেদন জমা দেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি আজরা জেয়াকে দিল্লি ও ঢাকা সফরকালে প্রতিদিন একাধিক টুইট করতে দেখা গেছে। তবে নেফিউ ঢাকায় আসার পর মঙ্গলবার প্রথম টুইট করেন।

সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে ছবি দিয়ে তিনি টুইটে লিখেছেন, ‘সাংবাদিক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা রোজিনা ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত।’

এ বিষয়ে কানাডা প্রবাসী বাংলাদেশি সাংবাদিক শওগাত আলী সাগর ফেসবুকে লিখেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমনবিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউ ঢাকায় আসার আগ থেকেই তার টুইটার ফলো করছিলাম। কিন্তু তিনি হতাশই করেছেন। পশ্চিমা কূটনীতিক, রাজনীতিকরা তাদের কর্ম তৎপরতা নিয়ে হরহামেশাই টুইট করেন। আন্ডার সেক্রেটারি আজরা জেয়া প্রতিদিন একাধিক টুইট করেছেন তার দিল্লি এবং ঢাকা সফরকালে। কিন্তু নেফিউ ঢাকায় আসার পর থেকে এ পর্যন্ত কোনো টুইটই করেননি। আজই (মঙ্গলবার) তিন প্রথম একটা টুইট করলেন, সেটি সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে।

সেই ফেসবুক স্ট্যাটাসে একজন মন্তব্য করেছেন, ‘আমাদের দুর্নীতিবাজরা অপ্রতিরোধ্য। এদের থামাতে দেশি-বিদেশি চাপ অব্যাহত রাখতে হবে। যারা অবৈধভাবে পশ্চিমা বিশ্বে অর্থ পাচার করেছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট, বাড়ি,গাড়ি জব্দ করা হউক। সেই সম্পদ বাংলাদেশের তহবিলে দেওয়া হউক। এমন করলে শুধু বাংলাদেশ নয় অন্যান্য দেশ উপকৃত হবে।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী