শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা হিরো আলমের

news-image

আদালত প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকা মানহানির মামলা করেছেন আশরাফুল আলম ওরফে (হিরো আলম)।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটির অভিযোগের বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

হিরো আলমের আইনজীবী আব্দুল্লাহ মুনসুর রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, হিরো আলমকে নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মানহানিকর বক্তব্য দিয়েছেন। মামলার আরজিতে রুহুল কবির রিজভীর বক্তব্য তুলে ধরা হয়েছে। বক্তব্য প্রদানকালে তিনি বলেন, ‘হিরো আলমের মতো একটা অর্ধ-পাগল, অর্ধ-শিক্ষিত, একটা লোক, সে নির্বাচন করছে, মানে রুচি কতটা বিকৃত হলে পরে এরা এ কাজ করতে পারে।’