সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার বিরোধীদের ওপর জুলুম চালাতে উঠেপড়ে লেগেছে : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার নিষ্ঠুর দমননীতি অবলম্বন করে বিরোধী দল ও মতের মানুষদের গণতান্ত্রিক অধিকার পদদলিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রকে মাটিচাপা দেওয়া হয়েছে। এবার দেশকে একদলীয় দুঃশাসনের চরম অন্ধকারে নিপতিত করতে সরকার বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের ওপর বেপরোয়া জুলুম চালাতে উঠেপড়ে লেগেছে।

রোববার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, সরকার বিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে গত ২৯ জুলাই অবস্থান কর্মসূচি থেকে ড. আবু ইউসুফ সেলিমকে গ্রেপ্তার করা হয়। তিনি ভীষণ অসুস্থ। তিনি কারাগারে রয়েছেন। তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, গণতন্ত্র নিরুদ্দেশ বলেই দেশে মানবতা ও সভ্যতার চিহ্নও ক্রমাগতভাবে মুছে যাচ্ছে। সরকারি মদদে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন বিরোধী দল দমনে লাগামহীন হয়ে পড়েছে। দেশে ভীতি ও শঙ্কা বিদ্যমান রাখার একমাত্র উদ্দেশ্যই হলো- আওয়ামী সরকারের অবৈধ ও স্বেচ্ছাচারী শাসন নিয়ে কেউ যেন প্রতিবাদ করার সাহস না পায়। তবে শত জুলুম-নির্যাতনের মধ্যেও জনগণ বর্তমান শাসকগোষ্ঠীর পতন ঘটাতে এবং ভয়াবহ দুঃশাসন থেকে মুক্তি পেতে রাস্তায় নামতে শুরু করেছে। জনগণের বিজয় হবেই।

বিবৃতিতে মির্জা ফখরুল অবিলম্বে আবু ইউসুফ সেলিমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী