সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার পতনের দিনে বিদায় নিল ব্রাজিলও

news-image

স্পোর্টস ডেস্ক : গ্রপপর্বের প্রথম ২ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে আজ বুধবার জ্যামাইকার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিলের মেয়েরা। পরের পর্বে যেতে এদিন জয়ের বিকল্প ছিল না সেলেসাওদের। অন্যদিকে সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে মাঠে নামা জ্যামাইকা হার এড়াতে পারলেই উঠে যাবে পরের পর্বে। এমন সমীকরণের ম্যাচে শেষ হাসি হাসল জ্যামাইকাই। প্রতিবেশী আর্জেন্টিনার মতো গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হলো ব্রাজিলকে।

তুলনামূলক খর্বশক্তির দল জ্যামাইকার বিরুদ্ধে এদিন দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। এই ম্যাচে প্রথম থেকেই খেলানো হয় নারী এবং পুরুষ মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বেশি গোলের মালিক মার্তাকে। তবে ভাঙতে পারেননি জ্যামাইকার রক্ষণ।

এই ম্যাচে অনেকটাই নিষ্প্রভ ছিলেন ব্রাজিলের হয়ে আসরের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা বোর্জেস। তবে দ্বিতীয়ার্ধে মার্তা কয়েকবার আক্রমণ শানানোর চেষ্টা করলেও সফল হননি। শেষ পর্যন্ত হতাশ হয়েই মাঠ ছাড়তে হয় ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার ও ব্রাজিলকে।

জ্যামাইকা যে এই বিশ্বকাপে দারুণ কিছু করতে যাচ্ছে সেই আভাস মিলেছিল প্রথম ম্যাচেই। শক্তিশালী ফ্রান্সকে রুখে দিয়ে। দ্বিতীয় ম্যাচে পানামাকে হারিয়ে দিয়ে সেই সম্ভাবনা আরও উজ্জ্বল করে দলটি। শেষ ম্যাচে ব্রাজিলকে রুখে দিয়ে ইতিহাসই তৈরি করল দলটি। এদিকে, প্রথম ম্যাচে জ্যামাইকা রুখে দিলেও পরের দুই ম্যাচে ব্রাজিল ও পানামাকে হারায় ফ্রান্স। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই পরের রাউন্ড নিশ্চিত করল দলটি।

ব্রাজিলের বিদায়ের কয়েক ঘণ্টা আগেই বিদায় নিশ্চিত হয়ে আর্জেন্টিনার। সুইডেনের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পাশাপাশি এখনো জয়ের মুখ দেখা থেকে বঞ্চিত হলো দলটি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী