সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এফবিসিসিআইয়ের নতুন সভাপতি মাহবুবুল আলম

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) ২৪তম সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মো. মাহবুবুল আলম। তিনি ২০২৩-২৫ মেয়াদে এফবিসিসিআইয়ের নেতৃত্ব দেবেন।

বুধবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে এক অনুষ্ঠানে নতুন সভাপতির নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী। এ সময় নির্বাচন বোর্ডের অন্য দুই সদস্য শামছুল আলম এবং এম এন মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন ও সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম।

অনুষ্ঠানে সিনিয়র সহসভাপতি হিসেবে বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতির প্রতিনিধি আমিন হেলালীর নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী। এছাড়া চেম্বার গ্রুপ থেকে তিনজন ও অ্যাসোসিয়েশন গ্রুপের তিনজনসহ মোট ছয়জন সহসভাপতির নাম ঘোষণা করা হয়। এর মধ্যে চেম্বার গ্রুপ থেকে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার ও যশোধা জীবন দেবনাথ। আর অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহসভাপতি হয়েছেন শমি কায়সার, রাশেদুল হোসাইন চৌধুরী রনি এবং মুনির হোসাইন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী