সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে সমাবেশ করার অনুমতি পাচ্ছে না জামায়াত

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীতে আগামী ১ আগস্ট সমাবেশ করার জন্য জামায়াতে ইসলামীকে অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম।

ডিএমপির উপ-কমিশনার বলেন, ‘জামায়াতকে মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। আগস্ট মাস জাতীয় শোকের মাস। শোকের মাসের প্রথম দিনে জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না।’

সিদ্ধান্ত উপেক্ষা করে সমাবেশ বা জড়ো হওয়ার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

প্রসঙ্গত, সমাবেশের অনুমতি চেয়ে গত ২৫ জুলাই ইমেইলে ডিএমপিতে চিঠি দেয় জামায়াত। ওই দিন বিকেলে জামায়াতের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের অনুমতি চায়।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী