সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বিজয়ী

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির মো. সামসুল আলম (লাঙ্গল) ১ হাজার ৫৭২ ভোট।

আাজ রোববার চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ১৫৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২০১টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়।

নির্বাচনে মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। মোট ভোট পড়েছে ১১ দশমিক ৭০ শতাংশ। বিজয়ী প্রার্থী ১০ দশমিক ৮৩ শতাংশ ভোট পেয়েছেন।

অন্যদের মধ্যে তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ) পেয়েছেন ১ হাজার ২৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি) ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ৪৮০ ভোট ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট) ৩৬৯ ভোট।

প্রসঙ্গত, গত ২ জুন চট্টগ্রাম-১০ আসনের এমপি ডা. আফসারুল আমীনের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী