সিংড়ায় মা ও ছেলের পরীক্ষায় কৃতিত্ব

news-image

সিংড়া (নাটোর) প্রতিনিধি : সিংড়ায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে একসঙ্গে উত্তীর্ণ হয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন মা ও ছেলে। মা লিপি আকতার উপজেলার চামারী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ড সদস্য ও সোনাপুর গ্রামের মৃত লোকমান আলীর স্ত্রী। তিনি এবারের এসএসসি পরীক্ষায় চক কালিকাপুর উচ্চবিদ্যালয় থেকে অংশগ্রহণ করেন আর ছেলে লিয়াকত হোসেন নাজিরপুর উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়। একসঙ্গে মা ও ছেলের এই কৃতিত্ব এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

লিপি আকতার জানান, অদম্য ইচ্ছা থাকলেও পারিবারিক ও আর্থিক দৈন্যের কারণে অল্প বয়সেই বিয়ে করতে হয়। বন্ধ হয়ে যায় লেখাপড়া। বিয়ের পরে তার স্বামী তাকে লেখাপড়া শেখাতে চাইলেও সাংসারিক ব্যস্ততায় তা হয়ে উঠেনি। চার বছর আগে স্বামী মারা গেলে সে স্বপ্ন অপূর্ণতা থেকে যায়। এ সময় সংসার চালাতে বাড়িতেই দর্জির কাজের পাশাপাশি ছেলের লেখাপড়া তদারকি করতে গিয়ে তার পুনরায় লেখাপড়ার সাধ জাগে। অবশেষে ছেলে নাজিরপুর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। আর তিনি চক কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হন। পরীক্ষার ফলাফলে তিনি জিপিএ ৪.৫৪ এবং ছেলে লিয়াকত আলী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। আর ফলাফলে মা ও ছেলে খুশি। এখন একসঙ্গে কলেজে ভর্তির ইচ্ছা পোষণ করেন। তবে দুই মেয়ে ও ছেলের লেখাপড়ার খরচ নিয়ে চিন্তিত তিনি।

চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লা বলেন, অদম্য ইচ্ছাশক্তি থাকলে লেখাপড়ার বয়স লাগে না। যে কোন বয়সেই লেখাপড়া করে এমন সাফল্য অর্জন কৃতিত্বের বিষয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান