সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী কারাগারে

news-image

পুরান ঢাকা প্রতিনিধি : বিএনপির মহাসমাবেশকে ঘিরে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আটক পাঁচ শতাধিক নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত আটক হওয়া এসব নেতাকর্মীকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন বিচারক।

আদালত সূত্রে জানা যায়, শুক্রবার বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীকে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে সিএমএম কোর্টে প্রেরণ করা হয়। মহানগর ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমা চৌধুরীর আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যানে আসামিরা বিএনপির বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়।

তবে এ বিষয়ে ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার আনিসুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী