সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সমাবেশে প্রশংসা কুড়াচ্ছে তাবিথ আউয়ালের মোবাইল টয়লেট

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে সারাদেশ থেকে জড়ো হওয়া নেতাকর্মীদের সুবিধার্থে বেশ কিছু মোবাইল টয়লেটের ব্যবস্থা করেছেন দলটির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। বিএনপির হয়ে ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনে গত নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। সমাবেশে মোবাইল টয়লেট স্থাপনে তাঁর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।

নয়াপল্টন মোড়েই স্থাপন করা হয়েছে বেশকিছু মোবাইল টয়লেট। সেখানে দাঁড়িয়ে খুলনা থেকে সমাবেশে যোগ দেওয়া ৪৫ বছর বয়সী নাসিমা বেগম সমকালকে বলেন, সমাবেশে এলে বিশেষ করে নারীদের অনেক সমস্যা হয়। আশেপাশে বাথরুম পাওয়া খুবই দুষ্কর। এবার মোবাইল টয়লেটের ব্যবস্থা থাকায় ভালো হয়েছে। তাবিথ আউয়াল সাহেবকে অবশ্যই ধন্যবাদ জানাই।

মোবাইল টয়লেটের প্রশংসা করেছেন বিএনপির সমাবেশে যোগ দেওয়া অসংখ্য নেতাকর্মী। মানিকগঞ্জ থেকে সমাবেশে আসা যুবদল নেতা আব্দুল খালেক বলেন, বাথরুম খুবই গুরুত্বপূর্ণ। কতক্ষণ আর চেপে রাখা যায়। অন্যান্যবার রাস্তার এখানে সেখানে বাথরুম করে পরিবেশ নষ্ট হতো। এবারের এই পদ্ধতি খুবই উপকারী হয়েছে সকলের জন্য।

এ ব্যাপারে তাবিথ আউয়াল বলেন, ‘প্রতিটি সমাবেশেই আমি আগত নেতাকর্মীদের জন্য নানা ধরনের পদক্ষেপ নেই। এবার মোবাইল টয়লেটের উদ্যোগ নিয়েছি। কেননা এটি অত্যন্ত জরুরি মানুষের জন্য।’

তিনি বলেন, ‘আমার কোনো উদ্যোগ যদি মানুষের কাজে লাগে তাহলে অবশ্যই সেটা আনন্দের। আমাদের এক দফা দাবির সমাবেশ সফল হোক সেই প্রত্যাশা করি।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী