সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার আতঙ্কে ফাঁকা ছিল রাজধানী

news-image

নিজস্ব প্রতিবেদক : মিরপুরের ব্যবসায়ী জাফর মিয়া ব্যবসায়িক কাজে পুরান ঢাকায় যান সপ্তাহে বেশ কয়েকবার। আজ বৃহস্পতিবার সারা সপ্তাহের জমে থাকা কিছু কাজ করবেন বলে ভেবে রেখেছিলেন। তবে রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে পরিস্থিতি কেমন হবে এসব ভেবে বের হননি তার কাজে। পরে দুপুরের দিকে বন্ধুদের মাধ্যমে জানতে পারেন সমাবেশ হচ্ছে না, রাস্তাও ফাঁকা। এরপর তিনি তার কাজে বের হন।

গতকাল দুপুরে মিরপুরের কাজীপাড়া এলাকায় এই প্রতিবেদক কথা বলেন ওই ব্যবসায়ীর সাথে। এসময় জাফর মিয়া বলেন, সমাবেশ হবে না শুনেছিলাম। কিন্তু সড়কে বিশৃঙ্খলা হতে পারে ভেবে কাজে বের হইনি। পরে এক বন্ধু জানাল রাস্তা ফাঁকা। পরে বের হয়ে দেখি সড়কে অন্যদিনের মতো যানজট নেই রাস্তা একেবারেই ফাঁকা।

ব্যবসায়ী জাফর মিয়ার মতো গতকাল অনেকেই নিজের কাজ গুছিয়ে নিয়েছিলেন অন্যদিনের জন্য। তারা সমাবেশের কথা চিন্তা করে ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য যানবাহন বের করেননি। কেউবা আতঙ্কে ঝামেলা এড়িয়ে যেতে বের হননি রাস্তায়। ফলে সকাল থেকে দুপুরের পর পর্যন্ত ঢাকার প্রায় সব এলাকায় ছিল ফাঁকা। পরে বিকেল থেকে যান চলাচল কিছুটা বাড়তে দেখা গেছে। মূলত বিএনপির মহাসমাবেশ ও আওয়ামী লীগের তিন সংগঠনের শান্তি সমাবেশ আজ। রাজনৈতিক দলগুলোর এমন সমাবেশ ঘিরে দীর্ঘ যানজটের পড়ে যাত্রীদের দিনভর ভোগান্তি পোহাতে হয়। তবে এর আগেই গতকালই অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকার সড়ক।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুর, ধানমন্ডি, শাহবাগ, পল্টনসহ বেশ কিছু এলাকা ঘুরে তেমন দেখা যায়নি রাইড শেয়ারিং মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা, লেগুনা, রিকশাও। যা আছে তাতে চলাচল করতে গিয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার কিছু অভিযোগ পাওয়া গেছে যাত্রীদের কাছ থেকে। তবে যানজট না থাকায় বেশ স্বস্তিতে বিভিন্ন গন্তব্যে যেতে পেরেছন বলে জানিয়েছেন তারা।

রামপুরার বাসিন্দা রফিক আলম বলেন, যানবাহন না থাকায় রিকশা ও অটোরিকশা ভাড়া বাড়িয়ে দিয়েছে। তবে অন্যান্য দিন অনেক যানজট পোহাতে হয়। কিন্তু আজ যানজট ছিল না বললেই হয়।

বাংলামোটর এলাকায় কথা হয় বেসরকারি চাকরিজীবী ফারুক আহমেদের সঙ্গে। তিনি বলেন, আজিমপুরে আমার বাসা থেকে প্রতিদিন রিকশায় বাংলামোটরে আসি ৭০ টাকায়। তবে আজ রাস্তা ফাঁকা থাকলেও ভাড়া বাড়িয়ে ৯০ টাকা নেয়া হয়েছে।

এদিকে বিভিন্ন গন্তব্যের অনেক মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। উত্তরা এলাকা থেকে যাত্রী নিয়ে বাংলামোটরে যান পাঠাও চালক সাইদ আলী। তিনি বলেন, আজ উত্তরা থেকে যাত্রী নিয়ে ২০ মিনিটে বাংলামোটরে এসেছি। বৃহস্পতিবার হলেও রাস্তায় কোনো যানজট নেই। অন্য পরিবহন কম থাকায় আমিও সকাল থেকে ট্রিপ বেশি পেয়েছি।

সাইদের সঙ্গে আসা যাত্রী কবির হোসেন বলেন, দুই দলের সমাবেশ নিয়ে উত্তেজনা চলছে। এ জন্য বাইরে বের হলে সবাই হিসেব করেই বের হচ্ছে, আমিও তাই করেছি। এর আগে বিএনপি আওয়ামী লীগের পদযাত্রায় সারা শহরে তীব্র যানজট ছিল। এ জন্য এখন কোনো কর্মসূচি আছে কি না দেখেশুনে আসলে ভোগান্তি কম হবে।

এদিকে শুক্রবার বিএনপিকে নয়াপল্টনে মহাসমাবেশ ও আওয়ামী লীগের তিন সংগঠনকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ২৩ শর্তে বিএনপিকে নয়াপল্টনে, আওয়ামী লীগকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার অনুমতি দেয়া হয়।

তবে তাদের সমাবেশের জন্য এলাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিএনপির জন্য নাইটেঙ্গেল মোড় থেকে পুলিশ হাসপাতাল পর্যন্ত। এবং এই সীমানার আওয়ামী লীগের সহযোগী তিন দলের জন্য মহানগর নাট্যমঞ্চ থেকে মুক্তাঙ্গন পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে। বন্ধের দিনেও দুর্ভোগ কমাতে দুই দলের নেতা-কর্মীদের স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োজিত করার অনুরোধ জানিয়ে কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, সমাবেশে আশা নেতাকর্মীরা লাঠিসোঁটা আনতে পারবেন না। পাশাপাশি কোনো ধরনের ব্যাগ বহন করতে পারবেন না।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী