ডিএমপি সূত্রের খবর : রাজধানীতে বিএনপির ৩৬৬ নেতাকর্মী গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ধরপাকড় চালিয়ে পুলিশ বিএনপির কয়েকশ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বুধবার রাতে এই ধরপাকড় চালানো হয়।

জানা গেছে, বুধবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছাকাছি মিডওয়ে হোটেল থেকে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়। এর বাইরে বিভিন্ন এলাকা থেকে অনেককে আটক করা হয়েছে বলে বিএনপির দাবি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে আটকের সংখ্যা জানায়নি।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ডিএমপির একটি সূত্র জানায়, গতকাল ডিএমপি মোট ৪১১ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে বিএনপির নেতাকর্মী ৩৬৬ জন। গত মঙ্গলবার রাতে বিএনপির ৭৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে, রাজধানীতে বিএনপির হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য হোটেল, মেস ও বাসাবাড়িতে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। প্রতিনিয়ত আমরা গ্রেপ্তারের খবর পাচ্ছি। এখন পর্যন্ত গ্রেপ্তারের প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না। তবে হাজার ছাড়িয়েছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘নয়াপল্টনের কাছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে মিডওয়ে হোটেল ও ভিক্টোরিয়া হোটেলেও অভিযান চালায় পুলিশ। মহাসমাবেশে যোগ দিতে আসা ৩০০ জনেরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করে তারা।’

রিজভী বলেন, ‘আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে সমাবেশের স্বাধীনতার বিরুদ্ধে পুলিশের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান