সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লঙ্কান লিগ: তাসকিনকে ক্ষতিপূরণ দেবে বিসিবি

news-image

ক্রীড়া প্রতিবেদক : আইপিএলে খেলার ডাক পেয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। ওই সুযোগ পায়ে ঠেলতে হয়েছে তার। পিএসএল থেকে ডাক এসেছিল তার। জাতীয় দলের খেলা থাকায় তিন ম্যাচের জন্য তাকে চেয়েছিল পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি মুলতান। ‘না’ করে দিয়েছিলেন তিনি।

এবার আবার লঙ্কান লিগে খেলার ডাক পেলেও খেলতে যাওয়া হচ্ছে না গতিময় পেসার তাসকিনের। অলরাউন্ডার সাকিব আল হাসান, মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয় ছাড়পত্র পাচ্ছেন। পেসার শরিফুল ইসলামও লঙ্কান লিগে খেলার সুযোগ পাচ্ছেন।

কিন্তু তাসকিন আহমেদকে ছাড়পত্র দিচ্ছে না বিসিবি। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, তাসকিন কিছুটা ইনজুরিপ্রবণ। সে দলের সেরা পেসার। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে তাকে ফিট চায় টিম ম্যানেজমেন্ট। সেজন্য তাকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না।

তবে লঙ্কান লিগ খেলতে যেতে না পারা তাসকিনকে ক্ষতিপূরণ দেবে বিসিব। সমকালকে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে যে, এলপিএলে না গেলে তাসকিন আর্থিকভাবে ক্ষতির শিকার হবে। সেজন্য বিসিবি তাকে ক্ষতিপূরণ দেবে। লঙ্কান লিগে খেললে তাসকিন প্রায় ৭০ লাখ টাকার মতো পেতেন বলে জানা গেছে। বিসিবি তাকে কত টাকা ক্ষতিপূরণ দেবে তা জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী