সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই তাবলিগকর্মীর কথা কাটাকাটিতে কিল-ঘুসি, একজনের মৃত্যু

news-image

ঢামেক প্রতিবেদক : মসজিদের ভেতরে কিল-ঘুসিতে তাবলিগ জামাতের মো. সামছুল হক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর নিউমার্কেট থানাধীন বাবুপুরা জিলানী মার্কেট মসজিদে এই ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিহতকে নিয়ে যাওয়া মো. ইসমাইল হোসেন বলেন, নিহত শামসুল হক তাবলিগ জামাতের মাওলানা সাদের অনুসারী ছিলেন। মাওলানা জোবায়েরের অনুসারী আনোয়ারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কিল-ঘুসি দিলে অসুস্থ হয়ে পড়েন শামসুল হক। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জিলানী মার্কেটে নিহত শামসুল হকের ব্যবসা রয়েছে। তার বাসা হাজারীবাগে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

 

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী