রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে পুকুরে পড়া বাসের সুপারভাইজার গ্রেপ্তার

news-image

রাজাপুর প্রতিনিধি : ঝালকাঠি সদরের ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে যাওয়া বাসের সুপারভাইজার মিজান ওরফে ফয়সালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার সন্ধ্যায় রাজাপুর থেকে তাকে গ্রেপ্তার করে বরিশাল র‍্যাব-৮ এর একটি দল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তার মিজান নলছিটি উপজেলার পূর্ব রায়াপুর (বটতলা) এলাকার মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, শনিবার সকাল ১০টায় ভান্ডারিয়া থেকে বরিশালগামী যাত্রীবাহী বাস ‘বাশার স্মৃতি পরিবহন’ অতিরিক্ত যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে যাচ্ছিল। ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে ১৭ জন নিহত ও ৩৫ জন আহত হন।

এ ঘটনায় সদর থানা পুলিশের এসআই সুশংকর মল্লিক বাদী হয়ে মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব। ঘটনার প্রায় ৫৫ ঘণ্টা পরে রাজাপুর থেকে বাসের হেলপার মিজান ওরফে ফয়সালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের পরে র‍্যাব মিজানকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করেছে বলে জানান এসআই দেবাশীস।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী