ঝালকাঠিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১৭

news-image

বরিশাল-ঝালকাঠি মহাসড়কের ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় ১৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। এছাড়া প্রায় ১৭ জন আহত হয়েছেন।

শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জেলা সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে।

গুরুতর আহত কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, বাসার স্মৃতি নামে বাসটি ভাণ্ডারিয়া থেকে সকাল ৯টার দিকে ছেড়ে এসে ঝালকাঠির দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান