ডেঙ্গু নিয়ন্ত্রণে ফর্মুলা দিলেন বিএনপির দুই মেয়র প্রার্থী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকা শহরের ডেঙ্গু নিয়ন্ত্রণে চার ফর্মুলা দিলেন বিএনপি মনোনীত সাবেক দুই মেয়র প্রার্থী। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ফর্মুলা দেন বিএনপি মনোনীত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তাদের চার দফা কর্মসূচি হলো- ডেঙ্গু আক্রান্ত রোগীদের রক্ত ডোনেট করা, জনসচেতনতার জন্য প্রচার, সরকারি স্থাপনায় ডেঙ্গুর লার্ভা খুঁজে বের করে ধ্বংসের উদ্যোগ, জলাবদ্ধতা নিরসনের জন্য স্থানীয়দের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ।

তাবিথ আউয়াল বলেন, দুর্নীতি ও অবহেলার কারণে দিনের পর দিন ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। ডেঙ্গুর উৎপত্তিস্থল জলবদ্ধতা নিরসন না করার কারণে লার্ভা দিন দিন বেড়েই চলেছে।

তিনি বলেন, সরকারের ব্যর্থতাকে জনগণের উপরে চাপানো হচ্ছে। সেজন্য মাঝেমধ্যে লোক দেখানো বাড়ির মালিককে জরিমানা করা হচ্ছে। এমনকি প্রশাসনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারাও একে অপরকে দোষারোপ করছেন।

ইশরাক হোসেন বলেন, জনগণের কাছে জবাবদিহি না থাকার কারণে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মনগড়া কিছু লোক দেখানো কাজ করা হচ্ছে যা কোনো কাজেই আসছে না।

বেঙ্গল লার্ভা খুঁজতে ড্রোন পোড়ানোর মতো উদ্ভট উদ্ভট কাজ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য বিশেষ কোনো হাসপাতালের ব্যবস্থা করা হয়নি। এমনকি প্রচলিত চিকিৎসা যেখানে নেওয়া হয় সেখানেও বিশেষ বরাদ্দ দেওয়া হয়নি।

তিনি বলেন, লার্ভা নিধনে কীটনাশক কিনতে সীমাহীন দুর্নীতি করে সেখানে কেরোসিন মেশানো হচ্ছে। তাতে কার্যকর ফলাফল আসছে না।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান