আরও শক্তিশালী হল বাংলাদেশের পাসপোর্ট

news-image

নিউজ ডেস্ক : শক্তিশালী পাসপোর্টের সূচকে আরও এগিয়েছে বাংলাদশে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনারসের প্রকাশিত সাম্প্রতিক সূচকে বাংলাদেশের পাসপোর্টকে ৯৬তম অবস্থানে রাখা হয়েছে। যা একই প্রতিষ্ঠানের করা আগের সূচকের চেয়ে ৫ ধাপ এগিয়ে। হেনলি অ্যান্ড পার্টনারসের আগের সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ১০১তম।

মঙ্গলবার প্রকাশিত নতুন সূচকে বলা হয়, বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ৪০টি দেশ বা স্বায়ত্তশাসিত অঞ্চল ভ্রমণ করতে পারছেন।

হেনলি অ্যান্ড পার্টনারসের আগের সূচকে তালিকার সবার ওপরে জাপানের পাসপোর্টের অবস্থান থাকলে মঙ্গলবার প্রকাশিত সূচকে শীর্ষ অবস্থান হারিয়েছে জাপান। নতুন সূচকে সাত দেশের সঙ্গে যৌথভাবে তৃতীয়স্থানে রয়েছে জাপানের পাসপোর্ট। তবে তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে এশিয়ারই অপর দেশ সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৯৩টি দেশ ও অঞ্চল ভ্রমণ করতে পারছেন।

সূচকে জার্মানি, ইতালি ও স্পেনের পাসপোর্ট যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে সূচকের তলানিতে রয়েছে আফগানিস্তানের পাসপোর্ট। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়া ২৭টি দেশ ও অঞ্চল ভ্রমণের সুবিধা পাচ্ছেন। অপরদিকে পাসপোর্টের সূচকে শেষের ৫টি অবস্থানে থাকা অপর দেশগুলো হচ্ছে ইয়েমেন, পাকিস্তান, সিরিয়া ও ইরাক।

কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করে দ্য হেনলি অ্যান্ড পার্টনারস। এ সূচক তৈরিতে আন্তর্জাতিক আকাশ পরিবহন কর্তৃপক্ষের (আইএটিএ) তথ্য ব্যবহার করা হয়। হেনলি অ্যান্ড পার্টনারসের সংগ্রহে বিশ্বের ১৯৯টি দেশের নাগরিকদের আকাশ পথে বিদেশ ভ্রমণ সম্পর্কিত ১৮ বছরের তথ্য রয়েছে। প্রতি ৩ মাস অন্তর বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের অবস্থান নিয়ে সূচক প্রকাশ করে প্রতিষ্ঠানটি। ২২৭টি গন্তব্য ও ১৯৯টি পাসপোর্ট নিয়ে হেনলি অ্যান্ড পার্টনারস এ গবেষণা করে থাকে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান