সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসির আইন শাখার সঙ্গে বৈঠক, নির্বাচনী আইনকানুন জানতে চেয়েছে ইইউ

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের নির্বাচনী আইনকানুন জানতে চেয়েছে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। নির্বাচনবিষয়ক আইন ও বিধিবিধানের খুঁটিনাটি তুলে ধরার পাশাপাশি নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে বেশ কিছু ডকুমেন্ট সরবরাহ করা হয়েছে দলটিকে।

মঙ্গলবার নির্বাচন ভবনে ইসির আইন শাখার সঙ্গে বৈঠকে বসেন সফররত ইইউ প্রতিনিধিরা। তিন ঘণ্টার বৈঠকে তারা ইসির আইন ও বিধিবিধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

দুই সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে রয়েছে ইইউর প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। প্রতিনিধি দলের প্রধান রিকার্ডো চেলেরির নেতৃত্বাধীন দলটি মন্ত্রিসভার একাধিক সদস্য এবং ক্ষমতাসীন আওয়ামী লীগসহ একাধিক রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করেছে। এর আগে ১১ জুলাই তারা ইসির সঙ্গে এক দফা বৈঠক করেন।

বৈঠক শেষে ইসি কার্যালয়ের আইন শাখার যুগ্ম সচিব মাহবুবার রহমান সরকার সাংবাদিকদের বলেন, আসন্ন সংসদ নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা, তা যাচাই করতে প্রতিনিধি দলটি এসেছে। তারা ইসির নির্বাচন প্রক্রিয়া, আইনকানুন, বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, দেশি পর্যবেক্ষক কীভাবে কাজ করবেু এসব বিষয় জানতে চেয়েছেন। কমিশনের পক্ষ থেকে প্রতিনিধি দলকে সাধ্যমতো সহায়তা করা হয়েছে।

তিনি জানান, সংবিধান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) থেকে শুরু করে সংশোধনী যেগুলো হয়েছে, বিদেশি পর্যবেক্ষকদের কোন প্রক্রিয়ায় এবং কীভাবে আসতে হবে, নির্বাচনবিষয়ক খুঁটিনাটি সব জানতে চেয়েছেন ইইউ প্রতিনিধিরা।

নির্বাচনে সহায়তা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা কোনো সহায়তার কথা সুনির্দিষ্ট করেননি। তবে তাদের কী সহায়তা দেওয়া হবে, সেটা জানতে চেয়েছেন।

নির্বাচনী খুঁটিনাটি জানতে চেয়েছেন উল্লেখ করে আইন শাখার যুগ্ম সচিব বলেন, তারা জানতে চেয়েছেন, আইনি বিতর্কগুলো কীভাবে নিষ্পত্তি ও আইনি প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় ইত্যাদি। নির্বাচনের আগে ও পরে বিভিন্ন নিয়ম; যেমন নমিনেশন পেপার সাবমিট কীভাবে হয়, এ রকম বিভিন্ন বিষয় তারা জানতে চান।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী